Logo

কঠোর লকডাউনের নতুন প্রজ্ঞাপন জারি

লকডাউনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ ফের সাত দিনের (২৮ এপ্রিল পর্যন্ত ) সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তজাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পযর্ন্ত বাড়ানো হলো।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন চলছে। ২১ এপ্রিল তা শেষ হওয়ার কথা।

তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোববার আরও এক সপ্তাহের জন্য ‘কঠোর লকডাউনের’ সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

আরো পড়ুন- চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬