Logo

করোনায় আক্রান্ত শুভশ্রী

শুভশ্রী
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি।

আজ অভিনেত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকের এক বিবৃতিতে শুভশ্রী জানিয়েছেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার বাচ্চা সুস্থ আছে। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। শুভশ্রী ২০১৮ সালের ১১ মে কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

গেল বছরের ১২ সেপ্টেম্বর পুত্রসন্তান আসে এই দম্পতির কোলে। ২০১৭ ও ২০১৮ সালে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬