Logo

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

তারা জানায়, কম্পনের মাত্রা ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা অন্তত ১০ কিলোমিটার।
মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় নিয়াস দ্বীপে আঘাত হানে এই ভূমিকম্প।

ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রার পাডাংসিদেম্পুয়ান শহর থেকে ৩২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

আরো পড়ুন- ইউক্রেন সীমান্তে রাশিয়ার দেড় লাখ সেনা

প্রাথমিকভাবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬