Logo

চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত

বিধিনিষেধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলমান লকডাউনের বিধিনিষেধ মেয়াদ আরও ৭ দিন তথা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ছে।

সোমবার (১৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে একই শর্তে এই সিদ্ধান্ত আসছে নেওয়া হয়েছে।

এর আগে একই বিষয়ে চিন্তা-ভাবনা শুরু হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে ঈদের বাড়ি ফেরার আভাসও দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ঈদে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা চলছে। জীবন ও জীবিকার তাগিদেই সরকার এই সিদ্ধান্ত নেবে বলে জানান ওবায়দুল কাদের।

আরো পড়ুন- নতুন লকডাউন শুরু, রাস্তায় পুলিশের চেকপোস্ট

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর সুপারিশ করেছে। সাইন্টিফিক্যালি তো ১৪ বা ১৫ দিন লকডাউন না হলে সংক্রমণের চেইনটা পুরোপুরি ভাঙা সম্ভব হয় না। সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আগের শর্ত মেনে লকডাউন কন্টিনিউ (অব্যাহত) করবে। বিধিনিষেধ আরও সাতদিন বাড়ল।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামারি পাঠানো হয়েছে। তিনি অনুমোদন দিলে প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। আজকেও প্রজ্ঞাপন জারি হতে পারে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬