Logo

মাওলানা মামুনুল হক গ্রেপ্তার

সাতদিনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আল্লামা মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে তেজগাঁও থানায় নেয়া হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. হারুণ আর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, মামুনুলকে তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখানে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। ২০২০ সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল, পল্টন, নারায়ণগঞ্জে। পরে সেগুলো সমন্বয় করা হবে। কাল সোমবার মামুনুলকে আদালতে তোলা হবে। এক প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, মামনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল।

আরো পড়ুন- মামুনুল হকসহ হেফাজতের ১৭ জনের বিরুদ্ধে মামলা

উল্লেখ্য, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে হেফাজতের সহিংসতা ও রয়েল রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বরে কয়েকটি ঘটনায় গ্রেফতারি পরোয়ানা ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬