Logo

অভিনেতা এস এম মহসীন মারা গেছেন

অভিনেতা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) থাকা একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মুক্তিযোদ্ধা এসএম মহসীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা জান।
বিষয়টি নিশ্চিত করেছেন এস এম মহসীনের ছেলে বাসেদ মহসীন।

এদিকে মহসীনের মৃত্যুতে নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা বলেন, ‘কিছুদিন আগে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে উনি প্রধান নির্বাচন কমিশনার, আমি নির্বাচন কমিশনার হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন করেছি। এছাড়া অনেক বছর ধরে তাকে দেখেছি। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তার অবদান ভুলবার নয়।’

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এসএম মহসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:- চিত্রনায়ক ওয়াসিম আর নেই

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

এসএম মহসীন ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬