Logo

কুয়েতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

মুজিবনগর দিবস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

কুয়েতে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার ১৭ এপ্রিল দিবসটি উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি দাঁড়িয়ে সম্মান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বাণী পাঠ, ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, ১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, ২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সহ কুয়েত প্রবাসীরা।

ঐতিহাসিক মুজিবনগর সরকারের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত প্রবাসীরা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬