Logo

চট্টগ্রামে শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিক নিহত হয়। আহত হন অন্তত ৫০ জন।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ৬ জনকে ভর্তি করা হলে সেখানে ৫ মৃত্যু হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

এছাড়া, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১৮ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন- উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সময় নিউজকে জানান, বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পেয়েছেন বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬