Logo

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

প্রবাসী বাংলাদেশিদের সংক্রমিতের সংখ্যা বেড়ে যাওয়ায় দক্ষিণ কোরিয়ার সারকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আসা যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সরকার বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ১৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ২৩ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা এবং বিমান চলাচল স্থগিত করে দক্ষিণ কোরিয়া সরকার।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬