Logo

উজবেকিস্তানে বাংলা নববর্ষ উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতির বাণী এবং দূতাবাসের মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে উজবেকিস্তানে বসবাসরত সকল বাংলাদেশি ও দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান। এ উপলক্ষ্যে চ্যান্সেরী ভবনের প্রাঙ্গন রঙ্গিন আলপনায় সজ্জিত করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে বাঙালি খাবারের আপ্যায়ন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬