Logo

বুয়েটে ভর্তির আবেদন শুরু

বুয়েটের ভর্তি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির আবেদন প্রক্রিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটে) শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনে শুরু হওয়া আবেদন চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।

ভর্তি পরীক্ষা এবার দুই ধাপে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে আগামী ৩১ মে ও ১ জুন প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) নেয়া হবে। চার শিফটে ১০০ নম্বরের ঘন্টাব্যাপী এমসিকিউ টাইপ প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ভেতর থেকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নাম ৫ জুন প্রকাশ করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য মতে, অনলাইনের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবেন। ‘ক’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ) আবেদন, প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১ হাজার এবং ‘খ’ গ্রুপে (প্রকৌশল ও বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পন বিভাগ ও স্থাপত্য বিভাগে) ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ২১৫ জন শিক্ষার্থী ভর্তি নিবে বুয়েটে।

আরো পড়ুন-  আইএসইউতে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬