Logo

ইসলামী ব্যাংকের তিন জোনের বিডিএস অনুষ্ঠিত

জোনের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল, বগুড়া ও খুলনা জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন (বিডিএস) অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ এপ্রিল ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান।

এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এ এম হাবিবুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী এবং জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান, বগুড়া জোনপ্রধান মোঃ আবদুস সোবহান, খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কুতুবুদ্দীন, আহমেদ জোবায়েরুল হক এবং মিফতাহ উদ্দীন।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং তিনটি জোনের অধীন শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন- ইসলামী ব্যাংকের কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ জোনের উন্নয়ন সম্মেলন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬