Logo

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত কমপক্ষে ২১

মিসরে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ও আরও তিন আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

মিসরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ, আসিউত-এ হয় এ দুর্ঘটনা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ-ই মহাসড়কে একটি বাস ঘুরে চলা শুরু করে। তাতে সংঘাত হয় মালবাহী একটি ট্রাকের সাথে । মুহূর্তেই দুটি যানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে যানগুলোর চালকরা। ভস্মীভূত হন হতভাগ্য আরোহীরা সবাই।

সড়ক ও পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়, ঐ রাস্তাটির সংস্কার কাজ চলছিলো। তাই ছিলো না কোন রোডসাইড লাইট। একেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্ধারকর্মীরা। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬