Logo

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগের বাসা থেকে সাখাওয়াত হোসাইন রাজিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

আরও পড়ুন:- সাবেক ডাকসু নেতা আখতারকে ২ দিনের রিমান্ড

এ নিয়ে গত চার দিনে হেফাজতের চার কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন – হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬