Logo

করোনায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

মহামারিতে আক্রান্ত হয়ে আরও এক নক্ষত্রের পতন হলো। এবার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান। (ইন্না…রাজিউন)।

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির সচিব এ. এইচ এম লোকমান।

একুশে পদকপ্রাপ্ত লেখক, অধ্যাপক শামসুজ্জামান খান একাধারে ছিলেন লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক। তাঁর উল্লেখযোগ্য কাজ, বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং ১১৪ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা।

২০০৯ সালে ২৪ মে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হন। তার পদের মেয়াদ তিনবার বাড়ানো হয়, শেষ হয় ২০১৮ সালে। অধ্যাপক শামসুজ্জামান খান বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন:- ৫০ শতাংশ ভারতীয় নাগরিকের ভালো বাথরুম নেই: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

অধ্যাপক শামসুজ্জামান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। এবং ১৯৬৪ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বছর তিনি জগন্নাথ কলেজে (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সহকারী অধ্যাপক হিসাবে যোগদান করেন।

এর আগে, গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হয়। উপসর্গ নিয়ে এর আগেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬