Logo

ঢাকার থানায় বাঙ্কার, প্রস্তুত এলএমজি

থানায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এবার ঝুঁকি বিবেচনায় নিয়ে রাজধানীর মতিঝিল ও ওয়ারী বিভাগের সব থানায় নিরাপত্তা জোরদারের জন্য ‘এলএমজি চৌকি’ বসানো হয়েছে। এগুলোতে ২৪ ঘণ্টা লাইট মেশিন গান তথা এলএমজি নিয়ে পুলিশ সদস্যদের ডিউটি করতে দেখা গেছে।

গত রাতে এসব থানায় বালুর বস্তা দিয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা চৌকি। যাতে লাইট মেশিনগান (এলএমজি) ও চাইনিজ রাইফেল নিয়ে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন পুলিশ সদস্যরা।

গত রাতে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মতিঝিল বিভাগের মতিঝিল থানা, সবুজবাগ থানা, খিলগাঁও থানা, পল্টন মডেল থানা, রামপুরা থানা, মুগদা থানা ও শাজাহানপুর থানায় বালুর বস্তা দিয়ে চৌকি তৈরি করে সেখানে এলএমজি ও চাইনিজ রাইফেল দিয়ে পুলিশ সদস্যের ডিউটিতে নিয়োজিত রাখা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ও থানার বাড়তি নিরাপত্তায় গত কয়েকদিন আগেই থানাগুলোতে ভারি অস্ত্র বসানো হয়েছে। পুলিশ সদস্যদের দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বিভিন্ন পয়েন্টে।

আরও পড়ুন:-  সিটিটিসির দায়িত্ব পেলেন আসাদুজ্জামান

এর আগে সিলেট সদর, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলার সব থানায় বসানো হয় একই ধরনের এলএমজি চৌকি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬