Logo

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ক্রমাগত করোনা সংক্রমণের পরিস্থিতি অবনতি হওয়ায় ১৪ এপ্রিল থেকে দেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করেছে সরকার। কঠোর এই লকডাউনের মধ্যে কোনো আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে না। এরই মধ্যে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে বলে জানা গেছে।

রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন চলবে। এই সময়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে এই সময়ে কার্গো ফ্লাইট, চার্টার ফ্লাইট চলবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। এ ছাড়া কেউ বিদেশে চিকিৎসার জন্য যেতে চাইলে বিশেষ ফ্লাইটে যেতে পারবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন:- সময় বাড়লো ব্যাংক লেনদেনের 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান এক সপ্তাহের ‘লকডাউন’ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে। তবে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬