Logo

রাস্তায় ঘরমুখো মানুষের ঢল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ৯ নভেম্বর, ২০২৬

আসছে কঠোর লকডাউনকে সামনে রেখে যে যেভাবে পারছেন সেভাবেই ঢাকা ছাড়ছেন। সাধারণ মানুষ দূর পাল্লার গাড়ি না পাওয়ায় চরম ভোগান্তি পড়েছেন ।

সোমবার ভোর থেকেই গাবতলীসহ রাজধানীর বিভিন্ন বাহির পথে ঘরমুখো মানুষের ভিড়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ঢাকা ছাড়ছেন বেশি। সড়কের পাশে শত শত যাত্রী অপেক্ষা করছেন। কোনো প্রাইভেট কার কিংবা পিকাপ থামতে দেখলেই হুমড়ি খেয়ে পরছেন অনেকেই। তিন চারগুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন সবাই।

তারপরেও মিলছে না বাহন। বাধ্য হয়ে বাড়ির পথে অন্তত যতদূর যাওয়া যায় সিএনজি, বাইক এমনকি ব্যাটারি চালিত অটোরিকশায়ও যাত্রা করছেন অনেক মানুষ।

তাদের দাবি, লকডাউনে ঢাকায় থাকলে আহার জুটবে না। পেটের তাগিদে ঢাকায় এসেছিলেন, এখন পেটের তাগিদে ঢাকা ছাড়ছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬