Logo

মাদারীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মাদারীপুর পৌর শহরের পাঠককান্দি এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস (২৫)।

শনিবার সন্ধায় পাঠককান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

প্রসেনজিৎ দাস পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারিক সূত্রে জানাযায়, প্রসেনজিৎ মেজো ভাইয়ের সঙ্গে রাগ করে আত্মহত্যা করেছেন।

পরিবার আরও জানিয়েছে, রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে শহরের ইটেরপুল এলাকায়। তার মেজো ছেলে বিপ্লব দাস সারা দিন একা একা দোকানে কাজ করেন। প্রসেনজিৎ দোকানে না যাওয়ায় তাকে বকাঝকা করেন বিপ্লব।

এর জের ধরেই প্রসেনজিৎ সবার অজান্তে পরিত্যক্ত একটি রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬