Logo

হেতেমখাঁতে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রাজশাহী মহানগরীতে মিজানুর রহমান নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান নগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইলের সখিপুরে আনসারে খেলোয়াড় ছিলেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হেতেমখাঁ বিদ্যুৎ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

ঘাতক বন্ধুর নাম মাধব। হেতমখাঁ এলাকার মদনের ছেলে সে। এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে শাস্তির দাবি করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মাধব।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রাজশাহীতে মিজানুর রহমান ছুটিতে এসেছিলেন। সন্ধ্যায় হেতেমখাঁ এলাকার বিদ্যুৎ ভবনের পাশের গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বন্ধুদের সঙ্গে মোবাইলের লাইট বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন মাধব তাকে ছুরিকাঘাত করে। এতে মিজানুর গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই ঘাতক মাধব পলাতক। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬