Logo

করোনায় আক্রান্ত আকরাম খান

আকরাম খান
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

আজ শনিবার সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত হওয়ার পর পরই তিনি আইসোলেশনে চলে গেছেন ।

গত ৩-৪ দিন ধরে গলা ব্যাথা ও ঠাণ্ডায় ভুগছিলেন আকরাম খান। এমন উপসর্গ দেখা দেওয়ায় করোনা টেস্ট করেন। সেই টেস্ট করোনা পজিটিভ ফল আসে।

এ বিষয়ে আকরাম খান বলেছেন, শুক্রবার করোনার নমুনা দিই। সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর জানতে পারি যে, আমি করোনায় আক্রান্ত। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি।

জানা গেছে, আজ শনিবার আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের করোনা টেস্ট করা হবে। একইসঙ্গে তাদের দুই সন্তানকে সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে।

আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

১৫টি সীমিত ওভারের একদিনের খেলায় বাংলাদেশের নেতৃত্ব দেন তিনি।

আরো পড়ুন- ট্রল কারীরা সাহস থাকলে আমার সামনে এসে কথা বলুন: সুজন

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬