Logo

করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

ভ্যাকসিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যারা প্রথম ডোজ করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।এর পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রমও চলবে।

দ্বিতীয় ডোজ টিকা নেয়ার বিষয়ে সরকারের নির্দেশনায় বলা হয়েছে –
-প্রধম ডোজের টিকা নিয়ে থাকলে আট সপ্তাহ পর মোবাইলে এসএমএস পেলে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে টিকা কার্ডসহ চলে আসুন।
-কোনো কারণে মোবাইলে এসএমএস না পেলেও আট সপ্তাহ পূর্ণ হওয়ার পর নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করা যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরো বলা হয়,যারা ২৭ থেকে ২৮শে জানুয়ারি ও ৭ থেকে ৮ই ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা নিয়েছেন, তার কোনো এসএমএস না পেলেও নির্ধারিত টিকা কেন্দ্রে টিকার কার্ডসহ আগামী ৮ই এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা নিতে চলে আসুন।
-একইসঙ্গে প্রথম ডোজ টিকা দেয়া চলমান রয়েছে।
তাই প্রথম ডোজ টিকা নিতে অনলাইন রেজিস্ট্রেশন করুন, আপনার নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬