Logo

বিএনপি-জামায়াত-হেফাজত ধর্মের নামে জ্বালাও পোড়াও করছে: হানিফ

বিএনপি-জামায়াত-হেফাজত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ মন্তব্য করে বলেছেন, ধর্মের নামে বিএনপি-জামায়াত-হেফাজত সারাদেশে জ্বালাও পোড়াও ভাঙচুর চালাচ্ছে । নেতাকর্মীদের সরকারের পাশে থেকে প্রতিটি সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহতের আহ্বানও জানান তিনি।

আজ বুধবার নারায়নগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ অফিস, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

হানিফ আরও বলেন, আঘাত এসেছে তাই প্রতিঘাত করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে ছাড় দেয়া হবে না কাউকে। ধর্মের নামে হেফাজত নেতারা অপকর্ম করছেন বলেও মন্তব্য করেন হানিফ। বলেন, ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে।

আরো পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার কাণ্ডজ্ঞানহীন: বিএনপি

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬