Logo

সিপিবি নেতা মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কন্ট্রোল কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) বীর মুক্তিযোদ্ধা কমরেড মোর্শেদ আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

সিপিবির ফেইসবুক পেজে দলটির সাবেক এই প্রেসিডিয়াম সদস্যের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য সকাল ১১টায় সিপিবি কার্যালয়ে তার মরদেহ নেওয়া হবে।

মোর্শেদ আলী ডাকসু’র ১৯৬৬-৬৭ মেয়াদে জিএস ছিলেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এই রাজনীতিক বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

আরো পড়ুন- চলে গেলেন আ.লীগের এমপি আসলাম

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬