Logo

মেক্সিকোতে মুখোমুখি দুই বাসের সংঘর্ষে, নিহত ১৬

দুটি বাসের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

মেক্সিকোর সোনোরোয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৬ জন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবারের এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১৪ জন।

স্থানীয় প্রশাসন জানায়, ‘নোশে বুয়েনা’ স্বর্ণখনির শ্রমিকদের বহন করছিলো যানগুলো। যার একটি ছোট আকারের ভ্যানের মতো বাস। বলা হচ্ছে, নিহতদের সবাই ওই যানটিতেই ছিলেন। হতভাগ্যদের তিনজন পুরুষ, বাকি সবাই নারী। নিহতরা সবাই মেক্সিকোর নাগরিক এমনটাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এদিকে, আহতদের সান ফ্রান্সিসকোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬