Logo

১৪ দিন ধরে অচেতন নায়ক ফারুক

অচেতন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক গত ২১ মার্চ থেকে অচেতন অবস্থায় রয়েছেন । সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে ১৪ ধরে অচেতন অবস্তায় আছেন তিনি। সোমবার তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ একথা জানান ।

রোশন হোসেন আরও বলেন, ‘গত ২১ মার্চ থেকে বাবা কথা বলছেন না। অচেতন অবস্থায় আইসিউইতে রয়েছেন। তার রক্তে কিছু সমস্যা ছিল। এখন একটার পর একটা সমস্য দেখা দিচ্ছে বাবার শরীরে। আজ বাবার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে। সেগুলোর চিকিৎসা চলছে।’

আরো পড়ুন- আবুল হায়াত করোনায় আক্রান্ত, প্রয়োজন প্লাজমার

পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, দিন যায় কথা থাকে ইত্যাদি।

বাবার জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬