Logo

রমজানে অফিস খোলার থাকবে যে সময় পর্যন্ত, জানালেন প্রধানমন্ত্রী

অফিস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

রমজানে সময় সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা বলেন প্রধানমন্ত্রী ।

বৈঠকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও বলেন, এছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা প্রদানের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জীবিত বীর মুক্তিযোদ্ধারা বছরে ১০ হাজার টাকা করে দুটি উৎসব ভাতা পাবেন। আর মৃত মুক্তিযোদ্ধাদের পরিবার পাবে দুই হাজার টাকা। এছাড়া জীবিত বীর মুক্তিযোদ্ধারা বিজয় দিবস ভাতা পাবেন ৫ হাজার টাকা করে।

আরো পড়ুন-  লকডাউন কঠোর ভাবে পালনে নির্দেশন প্রধানমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬