Logo

লকডাউনে কঠোর হবে পুলিশ

র‍্যাবের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হঠাৎ করেই আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সাপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার ঘোষণা করেছে সরকার। সারা দেশব্যাপী লকডাউনের নির্দেশনা পালনের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে পুলিশ আরো কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, গতবছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গতবছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেয়া হবে না। কভিড-১৯-এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

তিনি বলেন, গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামীকাল রোববার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে।

আরো পড়ুন-  লকডাউন চলাকালে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬