Logo

বিএনপির হুইপ হচ্ছেন রুমিন ফারহানা

হুইপ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এমপি ব্যারিস্টার রুমিন ফারহানকে দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দিয়েছে তার দল । শনিবার সংসদ অধিবেশন শুরুর আগে স্পিকারের কাছে এই আবেদন করা হয়।

শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানান, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির ।

এ সময় বিএনপির সংসদ সদস্য হারুন-অর রশিদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। একাদশ সংসদে আনুপাতিক হারে বিএনপি একটি মাত্র সংরক্ষিত আসন পেয়েছে। সেই আসনে বিএনপি রুমিনকে মনোনয়ন দিয়েছে।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাতটি আসনে জয়লাভ করে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন।

আরো পড়ুন- নিপুণ রায় গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬