Logo

আগামীকাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিলো। কিন্তু টি-টোয়েন্টি ও ওয়ানডে, কোন ফরম্যাটেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। তই আগামীকাল এক বুক হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। রোববার সকাল ১১ টায় ঢাকা পৌঁছানোর কথা ডোমিঙ্গো শিষ্যদের।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন মুশফিক-রিয়াদরা। প্রায় ১৫ ঘণ্টার ফ্লাইট, যাত্রা বিরতি রয়েছে দুবাইয়ে। এরপর রোববার সকাল ১১ টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের।

আরো পড়ুন- প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হার বাংলাদেশের

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬