Logo

২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসি মেয়রের

বাংলাদেশ দিবস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার।

শনিবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ।
ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

মেয়র মুরিয়েল বাউসারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলা রূপান্তরিত হয়েছে এবং রূপান্তরিত হচ্ছে।

সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রটিতে।

আরো পড়ুন- নিউইয়র্ক পুলিশ বিভাগে ৫ বাংলাদেশি সাফল্য

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬