Logo

লকডাউন চলাকালে যা যা খোলা থাকবে‌

লকডাউন বাড়ানো
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান, লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও শিল্প-কারখানা খোলা থাকবে।

তিনি বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার স্বার্থে দুই থেকে তিন দিনের মধ্যে সরকার সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। লকডাউন চলাকালে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলো এবং শিল্প-কারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটে কারখানায় কাজ করবেন।’

প্রসঙ্গত, কয়েকদিন ধরে দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬