Logo

বন বিভাগের সব পর্যটন কেন্দ্র বন্ধ

বন বিভাগের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় শনিবার থেকে সুন্দরবন, গাজীপুর ও ডুলাহাজরার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং বন বিভাগের আওতাধীন সব পর্যটন কেন্দ্র আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বন বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বন অধিদপ্তরের উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়।

তিনি বলেন, শনিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্কসহ বন বিভাগের সব পর্যটন পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বন অধিদপ্তর। ১৫ এপ্রিলের পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বন বিভাগের আওতায় দেশে ৪৯টি স্থানে ইকোট্যুরিজম পরিচালিত হয় বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬