Logo

বাবার পিস্তলের গুলিতে ছেলের আত্মহত্যা

আত্মহত্যা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বাবার শাসনে অভিমান করে বাবার পিস্তলের গুলিতে আত্মহত্যা করলেন এক যুবক।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর আকবর শাহ’র সিটি গেইটের শাপলা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছেলে মাহিন মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ায় বকাঝকা করেন বাবা খুলশী থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন। এরপর বাবা নামাজে গেলে অভিমানে বাবার পিস্তল দিয়ে নিজের বুকের ডান পাশে গুলি করে সে। পরে মুমূর্ষু অবস্থায় প্রতিবেশীরা মাহিনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন-  করোনার ঝুঁকির মধ্যেই মেডিকেল ভর্তিযুদ্ধ শেষ হলো

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬