Logo

কক্সবাজারের সকল পর্যটন স্পট বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

১লা এপ্রিল মধ্যরাত থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার সব পর্যটন ও বিনোদন স্পট বন্ধ ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বৃহস্পতিবার রাত ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ২০২১ সালের শুরুর দিকে দেশে করোনার প্রকোপ কিছুটা কম ছিল। জানুয়ারি—ফেব্রুয়ারি পেরিয়ে মার্চের প্রথমদিকেও শনাক্ত এবং মৃত্যুর হার কম ছিল। তাই কক্সবাজারে ব্যাপক পর্যটকের সমাগম ঘটে। কিন্তু মার্চের শেষদিকে ফের করোনার প্রকোপ বেড়েই চলেছে। ইতিমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে সেন্টমার্টিনে পর্যটনবাহি জাহাজগুলো।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নতুন করে কক্সবাজার জেলায় সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এমতাবস্থায় করোনা প্রতিরোধ এবং প্রাণহানি রুখতে বাড়তি সতর্কতার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরো পড়ুন-  কক্সবাজার সৈকত ভ্রমণে নিষেধাজ্ঞা

জেলা প্রশাসক ও জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয়ক কমিটির সভাপতি মো. মামুনুর রশীদ আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করে। যা কার্যকর করতে জেলাব্যাপী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬