Logo

আবুল হায়াত করোনায় আক্রান্ত, প্রয়োজন প্লাজমার

করোনায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনায় আক্রান্ত হয়েছেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার আবুল হায়াতের মেয়ে নাতাশা হায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

নাতাশা হায়াত বলেছেন, ‘গতকাল ৩১ মার্চ রাত থেকে আমার বাবা হাসপাতালে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।’

তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাবার জন্য ‘এ’ পজিটিভ গ্রুপের প্লাজমা প্রয়োজন৷’

তিন সপ্তাহ আগে করোনা থেকে সুস্থ হয়েছেন এমন ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

তিনি জানান, এ মুহূর্তে তার পরিবারের সবাই দুশ্চিন্তার মধ্যে আছেন। তাই কোনো কারণে তাকে বা পরিবারের সদস্যদের ফোন অথবা ম্যাসেঞ্জারে কোনো তথ্যের জন্য যোগাযোগ না করারও অনুরোধ জানান তিনি।

আরো পড়ুন- কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে ২ মিউজিশিয়ান নিহত

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬