Logo

করোনা সংক্রমণের প্রভাবে ফ্রান্সে স্কুল ও দোকানপাট বন্ধ ঘোষণা

ফ্রান্সের প্রেসিডেন্ট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্বব্যাপী আবারও করোনা মহামারি বাড়তে শুরু করেছে। ভাইরাসটির সংক্রমণের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হলো ফ্রান্স। ইতিমধ্যে নতুন করে আবারও অনেক দেশেই নতুন করে লকডাউন জারি করা শুরু হয়েছে। সেখানে সংক্রমণ রোধে নতুন করে স্কুল-দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ম্যাক্রোন সরকার। খবর বিবিসি’র।

বুধবার (৩১ মার্চ) এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন বলেছেন, আগামী তিন সপ্তাহের জন্য ফ্রান্সের সকল স্কুল বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পাশাপাশি অপ্রয়োজনীয় সকল দোকানপাট শনিবার থেকে বন্ধ থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ি থেকে সর্বোচ্চ ১০ কিলোমিটারের (৬ মাইল) বেশি ভ্রমণ করতে পারবে না।

এর আগে চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে ১৬টি অঞ্চলে লকডাউন জারি করেছিল ফ্রান্স। এবার তা বাড়িয়ে পুরো দেশে করা হয়েছে। এ নিয়ে গত বছর মহামারির প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউন জারি করা হলো।

আরো পড়ুন- ব্রিটেনের ওপর নিষেধাজ্ঞা দিল চীন

ফ্রান্সে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ দশমিক ৬ মিলিয়নের বেশি মানুষ। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৯৫ হাজার ৪৯৫ জন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬