Logo

বাংলাদেশের প্রশংসায় পাকিস্তানের সাময়িকী

বাংলাদেশের প্রশংসায়
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের সাময়িকী সাউথ এশিয়ার মার্চ মাসের সংখ্যায় ফাস্ট ট্র্যাক শিরোনামের নিবন্ধে বাংলাদেশের প্রশংসা করা হয়েছে।এতে বলা হয়েছে, পাঁচ দশক আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের উক্তি হিসাবে পরিচিত ‘বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি’ তিক্ত মনে হলেও আজ এটাই সত্যি যে, ঢাকা এখন বিশ্বব্যাপী এক গ্লোবাল টেক্সটাইল মার্কেট হিসাবে পরিচিতি পেয়েছে।

তুলনামূলকভাবে একটি সফল জাতি হয়ে ওঠার সংগ্রামের শুরুতেই বাংলাদেশকে সব নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বলে উল্লেখ করা হয় নিবন্ধে।

২০২১ সালে বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  পালন করছে। বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো পাঁচ দশকে যে অগ্রগতি অর্জন করেছে তা অভাবনীয়। দেশটির জিডিপি এখন ৩৩০ বিলিয়ন মার্কিন ডলার, ২০০৪ সাল থেকে এর বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ ছাড়িয়েছে। মুদ্রাস্ফীতি ৫ শতাংশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, রেমিট্যান্স ২০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ২০২০ সালে সরাসরি বিদেশি বিনিয়োগ ছিল ২ দশমিক ৩৩৭ বিলিয়ন ডলার, একই সাথে রপ্তানি ও আমদানি ছিল যথাক্রমে ৩৩ বিলিয়ন এবং ৪৯ বিলিয়ন ডলার।

চীনের পরে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। সাড়ে ৪ হাজারের বেশি পোশাক কারখানায় ৪০ লাখের বেশি মানুষ কাজ করছে, যার ৮০ শতাংশ নারী। গার্মেন্ট রপ্তানি তার উৎপাদন জিডিপির প্রায় ৪৫ শতাংশ এবং মোট জিডিপির ৭ শতাংশ।  এটি বাংলাদেশের মোট রপ্তানিতে ৮৪ শতাংশ অবদান রাখে। এইভাবে এ খাত বাংলাদেশের বৈশ্বিক প্রবণতা এবং অর্থনীতির পরিবর্তনের পথকে উন্মুক্ত করে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬