Logo

এবি ব্যাংকের সাথে নিজের বলার মতো একটা গল্পের সমঝোতা চুক্তি স্বাক্ষর

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম “নিজের বলার মতো একটা গল্প” এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । এ চুক্তির আওতায়, নিজের বলার মতো একটা গল্প প্লাটফর্ম  এবং এবি এজেন্ট ব্যাংকিং যৌথভাবে সমগ্র দেশে এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং এজেন্ট ব্যাংকিং প্রসারণ এর জন্য কাজ করবে।

এবি ব্যাংক লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজমেন্ট  এবং এজেন্ট ব্যাংকিং এর প্রধান জনাব সৈয়দ মিজানুর রহমান এবং “নিজের বলার মতো একটা গল্প” এর প্রধান নির্বাহী জনাব ইকবাল বাহার জাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬