Logo

নিপুণ রায় গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে বাসে আগুন লাগিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীকে সহযোগীসহ রায়েরবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

রবিবার (২৮ মার্চ) রাতে র‌্যাব সদর দফতর থেকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র‌্যাব।

এর আগে ৭১ টেলিভিশনসহ একাধিক বেসরকারি চ্যানেলে নিপুণ রায়ের মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড প্রকাশ করা হয়।

অডিও রেকর্ডে নারী কণ্ঠটি নিপুণ রায়ের বলেও সংবাদে দাবি করা হয়। নারী কণ্ঠে বলতে শোনা যায়, বাসে আগুন ধরিয়ে দিয়ে ভিডিও ও ছবি তুলে তাকে পাঠানোর অনুরোধ করতে। এর জবাবে মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিপুণ রায়কে আশ্বস্ত করেন, আগুন দিতে পারবেন।

এরপর আরও একটি রেকর্ডে পুরুষ কণ্ঠে শোনা যায়, বাসে আগুন দেওয়ার ছবি পাঠিয়েছে নিপুণ রায়কে। কিন্তু ভিডিও করতে পারেনি। এর আগে নিপুণ রায়কে গ্রেফতারের বিষয়টি অভিযোগ করে বিএনপি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬