Logo

রেকর্ড পরিমাণ আম উৎপাদনের আশা চাঁপাইনবাবগঞ্জে

আম উৎপাদনের আশা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

চলতি মৌসুমে আমের রেকর্ড পরিমাণ উৎপাদন হবে বলে আশা করছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা ।আবহাওয়া অনুকূলে থাকায় আর বর্তমান সময়ে উঁকি দেয়া আমের গুটি টিকিয়ে রাখতে চলছে জোর তৎপরতা।প্রতিদিন আম বাগানে সেচ দেয়া হচ্ছে গুটি টিকিয়ে রাখতে এবং পোকার হাত থেকে আম বাঁচাতে ছত্রাকনাশক স্প্রে করছেন চাষীরা।

আম পাতার ফাঁকে উঁকি দিচ্ছে আমের গুটি। ৭ থেকে ১০ দিনের মধ্যে এই গুটি পরিপক্ক হবে। প্রায় ২ মাস অপেক্ষা করতে হবে পাকা আমের স্বাদ নেয়ার জন্য।

জেলার শিবতলা এলাকার আম ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বাগানের প্রতিটি গাছে প্রচুর পরিমাণ আমের মুকুল এসেছে। সে মুকুল ফেটে অধিক পরিমাণ গুটিও আসে। গেল সপ্তাহ খানেক আগে একদিনের হালকা বৃষ্টিতে কিছুটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তারা।

শহরের ব্যবসায়ীরা জানান, গাছে মুকুল আসার সঙ্গে সঙ্গে সারাদেশ হতে অনলাইনে যারা আম কেনা-বেচা করেন তারা যোগাযোগ করতে শুরু করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬