Logo

সড়কে প্রাণ গেল মাগুরা জেলা যুবদল নেতার

মাগুরা জেলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মাগুরা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ রবি (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। তিনি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

রবির প্রতিবেশীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মনসুর আহম্মেদ রবি ও তার শ্যালক সোহাগ বিশ্বাস লাঙ্গলবাধ-ওয়াপদা সড়ক দিয়ে মাগুরা শহরে আসছিলেন। কমলাপুর কলেজের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি যানকে সাইড দিতে গিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে থাকা একটি পাকা ফলকের ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রবি ও সোহাগকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

আরো পড়ুন-  করোনায় বিএনপির আরও এক নেতার মৃ্ত্যু

২৫০ শয্যা হাসপালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার মনোজিৎ বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেই রবিকে মৃত্যু হয়েছে। আহত সোহাগ বিশ্বাসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাছুদ জানান, রাস্তার পাশে থাকা কমলাপুর কলেজের পাকা ফলকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মনসুর আহম্মেদ রবির মুত্যু হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬