Logo

করোনা টিকা রফতানি বন্ধ করল ভারত

টিকা রফতানি বন্ধ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের টিকা রফতানি ‌‘সাময়িক’ বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর দিয়েছে বিবিসি।

বিবিসির খবরে বলা হয়, বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে ধারনা করা হচ্ছে।  ভারতের এই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই সেরাম ইনস্টিটিউট ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে।

অন্তত ৭৬টি দেশে ৬ কোটি ডোজের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি করেছে ভারত। ১ এপ্রিল থেকে দেশটিতে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে, ফলে তাদের প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬