Logo

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে নিহত ১০

বন্দুকধারীর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই হামলার ঘটনায় এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছেন কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার।

কলরাডোর বোলডারের পুলিশ প্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিং সপার্স সুপারমার্কেটে এ হামলা হয়েছে। কী কারণে হামলা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনা তদন্ত করা হচ্ছে।

পুলিশ বলছে, সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলাকারীর সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি জানি না এখানে কী হচ্ছিল। আমি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি। এক বন্দুকধারী লোকজনের ওপর গুলি চালাচ্ছিল।’

অপর এক প্রত্যক্ষদর্শী গোলাগুলির ঘটনা ভিডিও করেছেন। সেখানে দেখা গেছে সুপারমার্কেটের ভেতরে এবং বাইরে মরদেহ পড়ে আছে।

আরো পড়ুন- সংলাপে বসছে ভারত-পাকিস্তান

এদিকে এক টুইট বার্তায় শোক প্রকাশ করে কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ বলেন, ‘এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬