Logo

সংলাপে বসছে ভারত-পাকিস্তান

ভারত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আবারও বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান। এবার সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে এই দু দেশ । আগামিকাল মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে দুদিনের এ বৈঠক।

দুই বছর পর সিন্ধুর পানি বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে প্রতিবেশী দেশ দুটি। এতে দুই দেশের বিশেষজ্ঞরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে। খবর আনন্দবাজার পত্রিকার।

পাকিস্তান জানিয়েছে, পার্মান্যান্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও পানিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধিদল ভারতে যাচ্ছে।

লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এসব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এ বৈঠকে।

আরো পড়ুন- করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রনিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেসব বিষয় নিয়ে এবার মুখোমুখি আলোচনা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬