Logo

মতিঝিলে ভবনে ভয়াবহ আগুন

মতিঝিলে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানী ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলে আদমজী কোর্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরো পড়ুন- মোদিকে কটূক্তি: কারাগারে কিশোর

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬