Logo

মোদিকে কটূক্তি: কারাগারে কিশোর

মোদিকে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ১০ নভেম্বর, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেই কিশোর হুমায়ুন কবিরকে (১৮) কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

রোববার আদালতে সোপর্দ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।

ফেসবুকে মোদিকে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে।

আরো পড়ুন- ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

সাম্প্রদায়িক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬