Logo

সাধারণ ছুটি ঘোষণার খবরটি সত্য নয়

সাধারণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য সচিবের বরাত দিয়ে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটির যে নিউজ প্রচার করা হচ্ছে সেটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাধারণ ছুটি ঘোষণার খবর প্রচার হচ্ছে। খবরে একেক সময় একেক মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে ।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাধারণ ছুটি ঘোষণার খবরটি গুজব। এ ধরণের কোনো প্রজ্ঞাপন জারি কিংবা সিদ্ধান্ত হয়নি। এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে ‘৭ দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খবরটি সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন- ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬