Logo

ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

সংঘর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর সদর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত ১০ জন আহত এবং এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

করিমপুর হাইওয়ে ফাঁড়ির এসআই আবুল খায়ের জানান, সকালে মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝিকান্দি এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এসময় আহত হন শিশুসহ ১২ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

আরো পড়ুন- বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: desh.shamachar@gmail.com
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬