Logo

করোনাভাইরাসে আক্রান্ত রিজভী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রুহুল কবির রিজভীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন- আবারও লকডাউন প্রস্তাবে স্বাস্থ্যমন্ত্রীর না

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬